বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

নিউইয়র্কে মিলছে জুমার নামাজ ও রমজানে আজান দেয়ার অনুমতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক মঙ্গলবার (২৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। 

কোন সম্প্রদায়গুলোকে তাদের প্রার্থনার আহ্বান জানানোর অনুমতি দেয়া হয়নি, তা নিয়ে বেশ দীর্ঘ সময় ধরে বিভ্রান্তি রয়েছে। আজ আমরা স্পষ্টভাবে বলছি যে, মসজিদগুলো শুক্রবার এবং রমজান মাসে কোনো অনুমতি ছাড়াই প্রার্থনার জন্য আহ্বান (আজান) জানানোর জন্য স্বাধীন।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন মসজিদ সমিতি এবং মুসলিম ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

তাদের উদ্দেশে এরিক অ্যাডামস আরও বলেন, 

আপনারা নিউইয়র্ক শহরে নিজেদের ধর্মীয় অনুশীলন করার জন্য স্বাধীন। কারণ আইন অনুসারে, আমাদের সবার সমান অধিকার রয়েছে। এই কৃতিত্ব অর্জনে আমাদের প্রশাসন অত্যন্ত গর্বিত 

 

নতুন নির্দেশনা অনুসারে, কোনো মসজিদ প্রতি শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে আজান দিতে পারবে। পাশাপাশি পবিত্র রমজান মাসে ইফতারের আগে মাগরিবের নামাজের আজানও দেয়া যাবে।

এদিকে, এমন ঘোষণায় মেয়র এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের নেতারা। এছাড়া, সভা শেষ হওয়ার পরপরই মঞ্চ থেকে আজান দেয়া হয়; যার সঙ্গে ইংরেজি ব্যাখ্যাও ছিল।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit