বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

১৪ জেলায় বইছে তাপপ্রবাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : দেশের ১৪টি জেলার ওপর দিয়ে আজ মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী তিন দিনের আবহাওয়ায় বলা হয়েছে, এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

সংস্থাটি বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে ৩৬.৪, ফরিদপু্র, খুলনা, সৈয়দপুর ও তাড়াশে ৩৬.২, মোংলা ও সাতক্ষীরায় ৩৬.১, বদলগাছীতে ৩৬.০ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজারে ২৪.০ ডিগ্রি সেলসিয়াস।

আজ বুধবার (৩০ আগস্ট) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলা এবং খুলনা বিভাগের ১০টি জেলাসহ মোট ১৪টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খেপুপাড়ায় ৬৩ মিলিমিটার। এ ছাড়া বান্দরবানে ৪৭, চট্টগ্রামে ৪৬, ডিমলায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ রাজ্যস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুবল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৩,/দুপুর ২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit