সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

ব্যাংকে নগদ ডলার সর্বোচ্চ ১১৩ টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : তীব্র সংকটের কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে নগদ ডলারের দাম বেড়েই চলেছে। ব্যাংকে এখন নগদ ডলারের দাম সর্বোচ্চ ১১৩ টাকায় উঠেছে। একটি বেসরকারি ব্যাংক এখন এ দামে নগদ ডলার বিক্রি করছে। অন্যান্য বেশির ভাগ ব্যাংকে ১১১ থেকে ১১২ টাকায় প্রতি ডলার বিক্রি হচ্ছে। হাতে গোনা কয়েকটি ব্যাংকে ১১০ টাকায় ডলার বিক্রি হচ্ছে। 

সূত্র জানায়, বর্তমানে মেঘনা ব্যাংক নগদ ডলার সর্বোচ্চ ১১৩ টাকা করে বিক্রি করছে। বেসরকারি খাতের সোস্যাল ইসলামী ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ১১২ টাকা করে বিক্রি করছে। আল আরাফাহ ব্যাংক ১১১ টাকা ৭৫ পয়সা, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১১১ টাকা ৬০ পয়সা, আইএফআইসি, সিটি ব্যাংক এনএ, এক্সিম, গ্লোবাল ইসলামী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মধুমতি ব্যাংক, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, এনসিসি ব্যাংক, পদ্মা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক ১১১ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করছে। 

অন্য ব্যাংকগুলো ১১০ থেকে ১১১ টাকার মধ্যে বিক্রি করছে। দুটি ব্যাংক ১১০ টাকার নীচে ডলার বিক্রি করছে। ডলার বিক্রির গড় দাম ১১০ টাকা ৮০ পয়সা। সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী, জনতা ও অগ্রণী ব্যাংক ১০৯ টাকা ৫০ পয়সা, রূপালী ব্যাংক ১১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করছে। এদিকে কার্ব মার্কেটে প্রতি ডলার কোথাও কোথাও ১২০ টাকা দরেও বিক্রি হচ্ছে। তবে গড়ে ১১৭ টাকা ৮০ পয়সা থেকে ১১৮ টাকার মধ্যেই বেশির ভাগ ডলার বেচাকেনা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit