বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

আদালতের কার্যক্রম স্থগিতের আহ্বান ‘নজিরবিহীন’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২২১ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া স্থগিতের জন্য সম্প্রতি বেশ কয়েকজন আন্তর্জাতিক গণ্যমান্য ব্যক্তি যে চিঠি পাঠিয়েছেন, তাকে ‘নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন।

এ বিষয়ে মন্তব্য করতে অনুরোধ জানালে তিনি সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে’।

এসময় প্রতিমন্ত্রী জানতে চান যে একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলে, তা তদন্ত করা যায় না- এমন কোনো উদাহরণ পৃথিবীতে আছে কি না। তিনি বলেন, যারা চিঠি লিখেছেন, তারা আইনি প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারেন। তাদের অবশ্যই রায় মেনে নেওয়ার ভয়শূন্যতা এবং সাহস থাকতে হবে।প্রতিমন্ত্রী বলেন, যারা প্রফেসর ইউনূসের পক্ষে আহ্বানে যোগ দিয়েছেন, তারা নিজেদের সুনামের প্রতি যথাযথ বিচার করছেন না।

আলম বলেন, যারা যথাযথ আইনি প্রক্রিয়া পর্যবেক্ষন করতে চায়, সরকার তাদের স্বাগত জানিয়েছে। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন এবং স্বাধীন বিচার বিভাগ প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিবে। তিনি আরো বলেন, সরকার আদালতের কার্যক্রম সম্পর্কিত কোনো বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit