রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

পিয়াজের উৎপাদন বাড়াতে ১৬ কোটি টাকার প্রণোদনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৯৫ Time View

ডেস্ক নিউজ : গ্রীষ্মকালীন পিয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে দ্বিতীয় ধাপে আরও ১৬ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা দেবে সরকার। মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে দ্বিতীয় ধাপে নাবী জাতের (লেইট ভ্যারাইটি) গ্রীষ্মকালীন পিয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ১৬ কোটি ২০ লাখ টাকার প্রণোদনা দিবে সরকার। সারা দেশের ১৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন।

এ প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য গ্রীষ্মকালীন পিয়াজের নাবী (লেইট) জাতের প্রয়োজনীয় ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। এছাড়া জমি প্রস্তুত ও শ্রমিকের মজুরি বাবদ ২ হাজার টাকা নগদ পাবেন।

নাবী জাতের এই পিয়াজ রোপনের সময় নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এবং উৎপাদন হয়ে বাজারে আসবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। এ সংক্রান্ত সরকারি আদেশ ইতোমধ্যে জারি হয়েছে। মাঠ পর্যায়ে শীঘ্রই এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।

এর আগে প্রথম ধাপে গ্রীষ্মকালীন পিয়াজের উৎপাদন বাড়াতেও সমপরিমাণ বা ১৬ কোটি টাকার প্রণোদনা ১৮ হাজার কৃষককে দেয়া হয়েছে। প্রণোদনার আওতায় আবাদ কার্যক্রম চলমান আছে। এই পিয়াজ বাজারে আসবে নভেম্বর ও ডিসেম্বর মাসে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit