রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর হাইকোর্টের আদেশে উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে ঢাবির সাদা দল।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২১৭ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর জন্য হাইকোর্টের একটি বেঞ্চের দেয়া আদেশে গভীর উদ্বেগ প্রকাশ করে এই আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ ২৯ আগস্ট (২০২৩) মঙ্গলবার বিকেলেঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, যুগ্ন আহবায়ক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এবং যুগ্ন আহবায়ক অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তারা বলেন, “আমরা মনে করি, এ ধরনের আদেশ উদ্দেশ্যপ্রণোদিত এবং সরকারের রাজনৈতিক স্বার্থ হাসিলের সহায়ক। তাই এ আদেশ প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান অগণতান্ত্রিক সরকারের পদত্যাগ এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি’র নেতৃত্বে চলমান গণআন্দোলনে সরকার ভীত ও অস্বস্তিতে পড়েছে। সরকার ও আওয়ামী লীগ দেশের জনগণ এবং বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্র ও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

এ লক্ষ্যে তারা মানুষের শেষ আশ্রয়স্থল বিচারাঙ্গনকেও ব্যবহার করছে। যার একটি সর্বশেষ দৃষ্টান্ত হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরানোর জন্য গতকাল হাইকোর্টের দেয়া আদেশ। এর মাধ্যমে জনাব তারেক রহমানের বাক স্বাধীনতাও হরণের চেষ্টা করা হলো। আমরা মনে করি, এসব অপকৌশলের মাধ্যমে সাময়িকভাবে হয়তো সরকার সুবিধা নিতে পারবে, কিন্তু শেষ পর্যন্ত সত্য ও ন্যায়েরই বিজয় হবে। 

তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, জিয়া পরিবার এবং বিএনপি’র বিরুদ্ধে যে অন্যায়-অবিচার করা হচ্ছে -এর পরিণাম সংশ্লিষ্টদের জন্য সুখকর হবে না। এদেশের মানুষ এখন সচেতন, তারা প্রকৃত সত্য উপলব্ধি করতে সক্ষম। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে তারা এর সমুচিত জবাব দিবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ ও স্বার্থ বিবেচনা করে জিয়া পরিবারকে রাজনীতি থেকে  বিযুক্ত করার সকল অপকৌশল ও অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য সরকার ও আওয়ামী লীগের 

প্রতি আহবান জানাচ্ছি। একই সাথে নিজেদের অশুভ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য পবিত্র বিচারাঙ্গনকে আর কূলষিত না করার জন্যও অনুরোধ করছি”।

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit