শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও মশারী বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৪৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক  আলোচনা সভা ও মশারী বিতরণ করা হয়েছে।সোমবার (২৮ আগস্ট ২০২৩ইং) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা  সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক  আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।মাটিরাঙ্গা উপজেলা রির্সোচ ইন্সট্রাক্টর মো.আজগর হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএম ও )ডা: মিল্টন ত্রিপুরা।
এসময় মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.শরীফ,মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো.মঞ্জুর মোর্শেদ,বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমি সুপার ভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ,  মাটিরাঙ্গা উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মো.আল আমিন, বক্তব্য রাখেন।অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মে.রহমত উল্লাহ, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গনি, মো. ইলিয়াছ, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.পেয়ার আহাম্মদ মজুমদার, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও. হাফেজ মো.হারুন উর রশীদ সহ জনপ্রতিনিধি, শিক্ষক,ইমাম,উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন গণমাধ্যমকর্মীরা  উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন, ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোর বেলায় ও সন্ধ্যার সময় কামড়ায়। তাই দিনে অথবা রাতে ঘুমানোর সময় মশারী ব্যাবহার করতে হবে। বাড়িতে ব্যবহৃত ফুলের টব,পরিত্যাক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। এই সমস্ত জায়গায় পানি জমতে না পারলে এডিস মশার লার্ভা জন্মাতে পারে না। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে চিকিৎসা সেবা নেওয়ার  আহ্বান জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী উপজেলার  অসহায়, গরীব, দু:স্থ ও   প্রতিটি ইউপি চেয়ারম্যানদের মাঝে ৫০টি করে মশারী   তুলেদেন।

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৩,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit