রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

লালপুরের দুয়ারিয়ায় জাতীয় শোক দিবস পালিত

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৮০ Time View
মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ আগস্ট২০২৩ ) বিকেলে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের  কলস নগর উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
 ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নূরুল ইসলাম লাভলুর  সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আক্তার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়,সাবেক উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান লাভলু,সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বদিউর রহমান বদর, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু,লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক( একাংশ) তৌহিদুল ইসলাম বাঘা, দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ( একাংশ) কুদরতি খুদা পনির প্রমুখ।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎ বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit