রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

তিন বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হবে।

তথ্যমতে, আজ আলিমে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি বিএমটির একাদশ ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ, ডিপ্লোমা ইন কমার্স একাদশ শ্রেণির অর্থনীতি ও দ্বাদশ শ্রেণির হিসাববিজ্ঞান, এইচএসসি ভোকেশনালের দ্বাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ২ ও একাদশ শ্রেণির রসায়ন বিজ্ঞান ১ পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত ১৭ আগস্ট থেকে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, যশোর, সিলেট ও দিনাজপুর বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই তিন বোর্ডের পরীক্ষা শুরুর তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৩,/সকাল ৯:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit