সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

যারা পদ্মা সেতুকে নড়বড়ে বলেছিলো, তাঁরা এখন কোন পথে পদ্মা পাড়ি দেন..এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১০২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা খাগড়াছড়ি আসনের  সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি  বলেছেন, যাঁরা পদ্মা সেতুকে নড়বড়ে বলেছিলো; তাঁরা এখন কোন পথে পদ্মা পাড়ি দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পুরোটা জীবনজুড়ে মেহনতি-শ্রমজীবি মানুষের জন্য কাজ করেছেন।

আজ যে বাংলাদেশ, লাল সবুজের পতাকা; সবই তাঁর অবদান। বায়ান্ন’র ভাষা আন্দোলন, চেষট্টি সালের ছয়দফা থেকে উনিশ’শ একাত্তর সালের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের পথ পাড়ি দিতে গিয়ে জীবনের চার হাজার বিরাশি দিন জেল খেটেছেন।তিনি বলেন, পঁচাত্তরের পনের আগস্ট’র খুনীরা দেশকে আবারও অন্ধকারে নিযে যেতে চায। ২০০১ সালে ‘বিএনপি-জামাত’ ক্ষমতায এসে একাত্তরের মতো নারকীয় অত্যাচার চালিয়ে ছিলো। ইয়াসিন’র মতো নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছিলো।

শনিবার (২৬ আগস্ট ২০২৩ইং)  বিকেলে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে   তাইন্দং বাজার মাঠে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত জন-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শোক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ার আহাম্মদ মজুমদার।
তাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মজুমদার’র সভাপতিত্বে  সভায় পার্বত্য চট্রগ্রামের  সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ’র সা. সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের  সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান,  জেলা মহিলা আওয়ামী লীগ’র সা. সম্পাদক শাহিনা আকতার বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, ২০১৪ সালের নির্বচনের আগে-পরে আগুন দিয়ে মানুষ খুন করেছিলো। দেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করতে চেয়েছিলো। এখন তারা আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন করে ষড়যন্ত্র করছে। তাই সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মাঝে  জেলা আওয়ামী লীগ’র সহ- সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, যুগ্ম- সা. সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম,  মাটিরাঙ্গা উপজেলা আওযামী লীগ’র সা. সম্পাদক সুবাস চাকমা, জেলা শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার, জেলা আওয়ামী লীগ”র প্রচার সম্পাদক ক্যজরী মারমা এবং জেলা শ্রমিক লীগ’র সা. সম্পাদক মেহেদী হাসান হেলাল।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৩,/রাত ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit