রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ঢাবিতে ‘আবু মহামেদ হবিবুল্লাহ স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৯৮ Time View
জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলাদেশ ইতিহাস পরিষদের উদ্যোগে ‘আবু মহামেদ হবিবুল্লাহ স্মারক বক্তৃতা’ আজ ২৪ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ইতিহাস পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল বাছির ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রহিম বক্তব্য রাখেন। ‘উপমহাদেশে সুফিবাদ চর্চার গতি প্রকৃতি’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ চেয়ার অধ্যাপক ড. অমিত দে। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রয়াত অধ্যাপক আবু মহামেদ হবিবুল্লাহ’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি ছিলেন একজন স্বনামধন্য শিক্ষক, বিদগ্ধ পন্ডিত ও খ্যাতিমান ইতিহাসবিদ। গুণী এই অধ্যাপক ‘বাংলাদেশ ইতিহাস পরিষদ’ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে উপমহাদেশে ইতিহাস চর্চার ক্ষেত্র সমৃদ্ধ ও প্রসারিত হয়েছে। সুফিজম চর্চার বিভিন্ন দিক তুলে ধরে একটি সারগর্ভ বক্তৃতা প্রদান করায় উপাচার্য প্রবন্ধকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, সুফিজমের একটি সর্বজনীন মানবিক আবেদন রয়েছে। অসাম্প্রদায়িক, মানবিক, উন্নত, অন্তর্ভুক্তিমূলক ও সুন্দর সমাজ বিনির্মাণে উপাচার্য সুফিজম চর্চার উপর গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ড. অমিত দে তাঁর স্মারক বক্তৃতায় উপমহাদেশে সুফিবাদের উৎপত্তি, চর্চা, গবেষণা ও প্রসারের বিভিন্ন দিক তুলে ধরেন। উল্লেখ্য, অধ্যাপক আবু মহামেদ হবিবুল্লাহ ১৯১১ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন এবং ১৯৮৪ সালে ঢাকায় ইন্তেকাল করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit