সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাটিরাঙ্গাতে গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার 

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১১১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গায় ৩ কেজি গাঁজাসহ মো. রুহুল আমিন (২৪) নামে এক মাদক কারবারিকে  গ্রেপ্তার  করেছেন মাটিরাঙ্গা থানা পুলিশ।বৃহস্পতিবার (২৪ আগষ্ট ২০২৩ইং) সকালের   দিকে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া এর দিক নির্দেশনা অনুযায়ী  গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র নাথ, ও সহকারি উপ-পরিদর্শক  (এএসআই) কামরুল আরেফিন চৌধুরী  সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে  মাটিরাঙ্গা বাজারস্থ শান্তি পরিবহন বাস কাউন্টারের পাশে সাকিব টেলিকম নামীয় দোকানের সামনে  মো. রুহুল আমিন (২৪) এর কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী  হলেন-মো. রুহুল আমিন (২৪)পিতা-মৃত:গোলাম আলী কুড়িগ্রাম জেলার রৌমারী  উপজেলার যাদুরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধনারচর, টাংরাপাড়া, এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ০৭নং ওয়ার্ড মাটিরাঙ্গা বাজারস্থ শান্তি পরিবহন বাস কাউন্টারের পাশে   সাকিব টেলিকম নামীয় দোকানের সামনে  মো. রুহুল আমিন এর কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া   জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজ প্রত্রুিয়াধীন। আসামীকে বিধি মোতাবেক যথা সময়ে  আদালতে সোর্পদ করা হবে। 

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৩,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit