শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

দক্ষিণ ইউরোপে ভয়াবহ দাবানল, গ্রিসে ১৮ মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ ইউরোপ। মঙ্গলবার বেশ কয়েকটি স্থানের তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ছাড়িয়ে যায় ফলে তীব্র বাতাস এবং তাপমাত্রার কারণে গ্রিসের বিভিন্ন এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে।

গত চারদিন ধরে মারাত্মক দাবানলে আক্রান্ত উত্তর গ্রিসের একটি বনাঞ্চল থেকে ১৮টি মৃতদেহ খুঁজে পেয়েছে দমকলকর্মীরা। প্রাথমিকভাবে গ্রিক সরকার ধারণা করছে নিহতরা সবাই অবৈধ অভিবাসন-প্রত্যাশী হতে পারে। এই ঘটনায় একটি তদন্ত দল দাদিয়া বনের কাছে ঘটনাস্থলে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মূলত সোমবার আলেকজান্দ্রোপলিসের উত্তরে বৃহৎ বনাঞ্চল দাদিয়া জাতীয় উদ্যানে সোমবার থেকে দাবানল দ্রুত বিস্তার শুরু করে। এরপরই স্থানীয় মানুষকে সরে যেতে সতর্কবার্তা দেয় কর্তৃপক্ষ।

এদিকে স্পেন, ইতালি এবং পর্তুগালে দাবানলের সাথে লড়াই করছে দমকলকর্মীরা। দাবানলের ফলে দেশগুলতে তাপপ্রবাহ এবং গরম বাতাস বইছে। ইতালি ও ফ্রান্সের বিভিন্ন এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

স্পেনে দাবানলে ১২টি পৌরসভার ১৫,০০০ হেক্টর এলাকা পুড়ে গেছে, হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে পর্তুগালের উত্তরাঞ্চলের শহর বাইওতে সোমবার রাতে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে ১০০ জনের ও বেশি দমকলকর্মী ও ১০টি হেলিকপ্টার কাজ করছে।

ইতালিতে দমকলকর্মীরা জানায়, সোমবার টাস্কান দ্বীপ এলবাতে আগুন লাগার পর প্রায় ৭০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রোম, মিলান এবং ফ্লোরেন্সসহ ইতালির ২৭টি প্রধান শহরের মধ্যে ১৬টিতেই তাপপ্রবাহের রেড অ্যালার্ট জারি করেছে, বুধবার রেড এলার্টের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৩,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit