সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

রামগড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য অফিসের আলোচনা সভা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৯৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি :  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত। মঙ্গলবার (২২ আগস্ট ২০২৩ ইং) সকাল ১০ টার দিকে রামগড় তথ্য অফিসের আয়োজনে রামগড় উপজেলার খাগড়াবিল উচ্চ বিদ্যালয়ের হল রুমে   অনুষ্ঠিত আলোচনা সভায়  রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন। 

খাগড়াবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খুরশিদ আলম,বিদ্যালয়  পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন, আব্দুল মান্নান বক্তব্য রাখেন। এসময় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ,তৃণমূলের জনসাধারণ,ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং উপস্থিত সকলের মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। এছাড়া জাতীয় শোকদিবস উপলক্ষে তথ্য অফিসের ব্যবস্থাপনার পোস্টার-পুস্তিকা বিতরণ, পিভিসি ব্যানার স্থাপন এবং আওতাধীন ০৫টি উপজেলায় প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রধান অতিথি,র বক্তব্যে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন  বলেন, বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু সম্পর্কে ভালোভাবে জানা উচিত এবং সে অনুসারে কাজ করতে হবে। শোককে শক্তিতে রূপান্তরের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-তরুন-যুব সমাজকে আত্ম নিয়োজিত করতে হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৩,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit