বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য  কর্মকর্তা প্রত্যাহার এর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৩০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে সাতদিনের মধ্যে তাকে প্রত্যাহার ও  ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রুপান্তরিত করার  দাবিতে মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সাবেক ছাত্রনেতা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র  মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আহ্বায়ক মো. রবিউল হোসেন ও ব্যবসায়ী ওসমান চিশতী প্রমুখ বক্তব্য রাখেন 
নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা এস এম হেলাল,সাবেক মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: হারুন মিয়া উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,মাটিরাঙ্গা উপজেলার প্রায় দেড় লক্ষ মানুষের একমাত্র চিকিৎসাকেন্দ্র মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নানা সমস্যা আর অব্যস্থাপনায় জর্জরিত। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন গ্রামের অনেক রোগী এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
শয্যা সংকট, ডাক্তারদের অবহেলাসহ নানা কারণে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা পদে পদে হয়রানির শিকার তাই  হাসপাতালটি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও কার্যক্রম চলছে ১০ শয্যায় দাবি করে বক্তারা ১০ শয্যা থেকে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রুপান্তরিত করার জন্য সরকারের প্রতি দাবি জানান এবং আগামী সাতদিনের মধ্যে তাকে প্রত্যাহার করা না হলে হাসপাতাল ঘেরাও কর্মসূচিসহ নানা কর্মসূচি দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit