মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

মাটিরাঙ্গা থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার.. মুক্তা ধর  পিপিএম (বার)

জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৮৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পরিদর্শন করেছেন নবাগত খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর  পিপিএম (বার)শনিবার (১৯ আগস্ট ২০২৩ইং) সকাল ১০টার  দিকে নবাগত পুলিশ সুপার মুক্তা ধর  পিপিএম (বার) মাটিরাঙ্গা থানায় পৌছলে মাটিরাঙ্গা সার্কেলের  সহকারি  পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ছালেহ, মাটিরাঙ্গা  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া  ফুলেল শুভেচ্ছা জানান।পরে থানা প্রাঙ্গণে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়া – এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস  দল  নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) কে  “ গার্ড অব অনার প্রদান করেন ।
পুলিশ সুপার মুক্তা ধর  পিপিএম (বার) থানা ভবন,ফোর্সের ব্যারাক, রান্নাঘর, ডাইনিং রুম মালখানা , হাজতখানা , নারী , শিশু , বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক , সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শন সহ থানায় কর্মরত অফিসার – ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।  তিনি থানা চত্বরে একটি আম্রপালি গাছের চারা রোপন  করেন। পরিদর্শন শেষে নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) থানায় কর্মরত পুলিশ সদস্যদের বলেন,থানা এলাকার সার্বিক আইন – শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে  থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদকের বিরুদ্ধে ‘ জিরো টলারেন্স ‘ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান ।
এসময় সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোহাম্মদ ছালেহ, মাটিরাঙ্গা থানার অফিসার  ইনচার্জ (ওসি)  মো.জাকারিয়া , মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.শরীফ এস আই  আব্দুর করিম সহ থানার সকল অফিসার এবং ফোর্স উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২৩,/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit