শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

মাটিরাঙ্গা থানা পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার.. মুক্তা ধর  পিপিএম (বার)

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৮২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পরিদর্শন করেছেন নবাগত খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর  পিপিএম (বার) শনিবার (১৯ আগস্ট ২০২৩ইং)দুপুরের   দিকে নবাগত পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম মাটিরাঙ্গা থানায় পৌছলে মাটিরাঙ্গা সার্কেলের  সহকারি  পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙ্গা  থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া  ফুলেল শুভেচ্ছা জানান। পরে থানা প্রাঙ্গণে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়া – এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস  দল  নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) কে  “ গার্ড অব অনার প্রদান করেন ।

পুলিশ সুপার মুক্তা ধর  পিপিএম (বার) থানা ভবন,ফোর্সের ব্যারাক, রান্নাঘর, ডাইনিং রুম মালখানা , হাজতখানা , নারী , শিশু , বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক , সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শন সহ থানায় কর্মরত অফিসার – ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন।  তিনি থানা চত্বরে একটি আম্রপালি গাছের চারা রোপন  করেন। 
পরিদর্শন শেষে নবাগত পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) থানায় কর্মরত পুলিশ সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন  সভায় উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা  শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সমস্যা সমাধানের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন । তিনি থানা এলাকার সার্বিক আইন – শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং মাধ্যমে নিয়মিত বিট পুলিশিং সমাবেশ , উঠান বৈঠক কার্যক্রম জোরদার করার মাধ্যমে অপরাধ দমনে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান ।

তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও মাদকের বিরুদ্ধে ‘ জিরো টলারেন্স ‘ নীতি অবলম্বন করে নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান । এসময় সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোহাম্মদ ছালেহ, মাটিরাঙ্গা থানার অফিসার  ইনচার্জ (ওসি)  মো.জাকারিয়া , মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.শরীফ সহ থানার সকল অফিসার এবং ফোর্স উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৩,/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit