মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে লালবাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৩৯ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর লালবাগ থানার  ফরিথ উদ্দিন এবং ওয়েস্ট এন্ড হাইস্কুল ইউনিট আওয়ামী লীগের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আজ ১৮ আগস্ট (২০২৩) খ্রিস্টাব্দ লালবাগ থানার পলাশীর হাজীবেগ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মাওলানা মুফতি সালেহ আহমদ মোনাজাত পরিচালনা করেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ।

তিনি বলেন, “স্বাধীনতা বিরোধী শক্তি যাদের সাথে বিএনপি আছে,তারা আগামী নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত।বিএনপি এবং জামায়াত নির্বাচনে না এসে সেই ২০১৪-১৫ সালের মতো আবারো অগ্নিসংযোগ করতে পারে। আজকের দিনে আমাদের শপথ শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়ন করতে আমরা আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় আনবো”।ইউনিট সাধারণ সম্পাদক আফসার হোসেন আরমান সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সহ লালবাগ এবং চকবাজার থানা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় মসজিদের শতাধিক মুসল্লি অংশ নেন।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৩,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit