মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

মাটিরাঙ্গাতে কৃষকের মাঝে ফিলিপাইনের  এমডি-২-  জাতের আনারসের চারা বিতরণ। 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১৭৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি,র  মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থবছরে খরিফ ও ২০২৩-২৪ মৌসুমে আনারস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় পরীক্ষামূলকভাবে  উপজেলার ৫টি ইউনিয়নে ৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে ফিলিপাইনের  এমডি-২ সুপারসুইট জাতের আনারসের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট ২০২৩ইং) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা সম্মেলন কক্ষে কৃষকের মাঝে বিনামূল্যে এমডি-২ সুপারসুইট জাতের আনারসের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনারস চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম। 
স্বাগত বক্তব্য রাখেন মাটিরাঙ্গা  উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী। এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অন্যান্যের মাঝে  মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারি কৃষি সম্প্রসারন অফিসার জ্যােতি কিশোর বড়ুয়া,উপ-সহকারি কৃষি অফিসার নুর মোহাম্মদ,উপ-সহকারি কৃষি অফিসার দেবাশীষ চাকমা,উপ-সহকারি কৃষি অফিসার ফখরুদ্দিন আহাম্মদ,উপ-সহকারি কৃষি অফিসার লক্ষণ চন্দ্র দেবনাথ সহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলার ৫টি ইউনিয়নের ৫জন কৃষক যারা আনারসের চারা পেলেন বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার কৃষক আব্দুল হাই,মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর এলাকার কৃষক নুর হোসেন তুষার, গোমতি ইউনিয়নের কালাপানি এলাকার কৃষক শাহজান মিয়া, আমতলী ইউনিয়নের করল্যাছড়ি এলাকার কৃষক বিল্লাল, তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া এলাকার কৃষক দেলোয়ার প্রতিজনকে ২ হাজার ২শ’ ৫০টি করে মোট ১১ হাজার ২শ’ ৫০টি আনারসের চারা বিতরণ করা হয়েছে। 
বক্তারা বলেন,কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক ফিলিপাইন থেকে আমদানিকৃত করেন  এমডি-২ সুপারসুইট জাতের আনারসের চারা নিয়ে এসেছে এইজাতের আনারসের বিশেষ সুবিধা   দেশীয়  আনারসের চোখ সাধারনত ভিতরে থাকে মাংস থাকে কম এমডি-২ সুপারসুইট জাতের আনারসের চোখ বাহিরে থাকে মাংস ও মিষ্টি বেশি পাহাড়ের মাটি ও আবহাওয়া অনুকুলে থাকায় ফলন ভাল হবে পৃথিবীতে যতগুলো উন্নত জাতের আনারস আছে, তারমধ্যে এমডি-২ জাতের আনারস সেরা। 

আমরা আশাবাদী বিশ্বের অন্যান্য দেশের চাষীরা যেমন আনারস রপ্তানি করে বৈদাশিক মুদ্রা আয় করে, ঠিক তেমনি আমরাও আয় করতে পারবো কৃষকের মাঝে মাঝে বিনামূল্যে এমডি-২ সুপারসুইট জাতের আনারসের চারা তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম ও  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

 

 

কিউএনবি/আয়শা/১৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit