রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

মানুষের কল্যাণে কাজ করার প্রতিদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৭১ Time View

ডেস্ক নিউজ : পরোপকারার্থে মানুষ যে ভালো কাজ করে মহান আল্লাহর কাছে তা বিশেষভাবে গৃহীত হয়। আবু জার (রা.) বলেন, ‘আমি নবী করিম (সা.)-কে জিজ্ঞেস করলাম, কোন আমল শ্রেষ্ঠ? তিনি বলেন, আল্লাহর প্রতি ঈমান এবং তাঁর পথে সংগ্রাম। আমি বললাম, কোন শ্রেণির দাস মুক্ত করা উত্তম? তিনি বলেন, যার মূল্য বেশি এবং যে তার মনিবের কাছে আকর্ষণীয়। আমি বললাম, আমি যদি তা করতে না পারি? তিনি বলেন, তুমি কর্মরত কোনো ব্যক্তিকে সাহায্য করবে অথবা কোনো অক্ষম বেকারের হয়ে কাজ করে দেবে।

আলোচ্য হাদিস থেকে জানা যায়, জনকল্যাণমুখী কাজ জান্নাতপ্রাপ্তি ও জাহান্নাম থেকে মুক্তির অন্যতম কারণ।ইসলামে অন্নহীনকে অন্ন দেওয়া অন্যতম শ্রেষ্ঠতম ইবাদত। ওমর (রা.) বলেন, ‘নবী করিম (সা.)-কে জিজ্ঞেস করা হলো, আমলের মধ্যে কোন আমল সর্বোত্তম? তিনি বলেন, তোমার দ্বারা কোনো মুমিনের মনে আনন্দ সঞ্চার করা। হয়তো তুমি তার ক্ষুধা দূর করবে অথবা বস্ত্রহীন অবস্থা থেকে উদ্ধারে তুমি তাকে বস্ত্র দেবে অথবা তুমি তার কোনো প্রয়োজন পূরণ করবে।’ (তাবারানি আওসাত, হাদিস : ৫০৮১; সহিহুত তারগিব, হাদিস : ২৬২১)

মহান আল্লাহ আমাদের মানবসেবায় কাজ করার তাওফিক দান করুন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit