রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

দাম কমলো স্বর্ণের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৬৯ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম শুক্রবার (১৮ আগস্ট) থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ২৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৪ হাজার ৫৯৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮১ হাজার ৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৫৩৫ টাকা।
 
এর আগে গত মাসের ২০ জুলাই স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২১ জুলাই থেকে এ দাম কার্যকর হয়। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৬ হাজার ২২৮ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮২ হাজার ৪৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয় ৬৮ হাজার ৭০১ টাকা।
 
এছাড়া চলতি বছরের ৭ ‍জুন স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। যা ৮ ‍জুন থেকে কার্যকর হয়। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম  ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় ৯৮ হাজার ৪৪৪ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের ভরি ৯৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের ভরি ৮০ হাজার ৫৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয় ৬৭ হাজার ১২৬ টাকা।

আর চলতি বছরের ২৮ মে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৬ হাজার ৬৯৫ টাকা, ২১ ক্যারেটের ভরি ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি নির্ধারণ করা হয় ৬৫ হাজার ৯৬০ টাকা। এ দাম ২৯ মে থেকে কার্যকর হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit