মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যােগে কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩৮৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে  খাগড়াছড়ি জেলা পুলিশের  উদ্যোগে  কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

১৫ আগস্ট খাগড়াছড়ি  পুলিশ লাইন ড্রিল শেডে  জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় খাগড়াছড়ি  জেলার  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মাহমুদা বেগম এর সভাপতিত্বে   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  খাগড়াছড়ি  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। জাতীয় শোক দিবস  মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু আদর্শ ও চেতনা নিয়ে আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে  বক্তব্য রাখেন খাগড়াছড়ি  জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  রইচ   উদ্দিন, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক, পুলিশ হাসপাতাল এর ডাক্তার ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।  
অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য সহ সম্মানিত বিচারকবৃন্দ ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। প্রধান অতিথি খাগড়াছড়ি  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যদের প্রতি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং জাতির পিতার স্মৃতি চারণ করেন।
আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার তুলেদেন   প্রধান অতিথি খাগড়াছড়ি  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit