শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

একটি অসাম্প্রদায়িক জাতির রাষ্ট গঠনে প্রথম ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৩৩ Time View

মোঃ আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, একটি অসাম্প্রদায়িক জাতি রাষ্ট গঠনে প্রথম ভিত্তি রচনা করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সেই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগই ধারে ধীরে এই বাংলার মানুষের সম্পদে পরিণত হয়েছিল। আর আওয়ামীলীগের সম্পদ হয়েছিল এই বাংলার জনগণ। বাংলার জনগণ এবং আওয়ামীলীগ একে অপরের আত্মায় পরিণত হয়েছিল। আওয়ামীললীগ মানেই বাংলার জনগণ, বাংলার জনগণ মানেই আওয়ামীলীগ।

এর বাইরে দ্বিতীয় কোন কথা এই ভূমিতে ছিল না। এই নেতা ছিলেন একজনই সেটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। দিনাজপুরের বোচাগঞ্জে বৃহস্পতিবার ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে বিএনপি জামায়াত এর মদদপুষ্ট নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবি কর্তৃক একযোগে ঘৃর্ণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সকাল ১১টায় সেতাবগঞ্জ স্কুল রোডস্থ্য জয় বাংলা ভাষ্কর্য্যরে পাদদেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইশান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান নিষাদ সহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে একটি বিক্ষোভ প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit