বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

ইউক্রেনে এফ-১৬ আধুনিক যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৯৭ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেন থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পশ্চিমারা অসংখ্য অস্ত্র সহায়তা দিচ্ছে। এসব অস্ত্র দিয়ে তারা যুদ্ধক্ষেত্রে বেশ সাফল্য পাচ্ছেও। এবার ইউক্রেনের দীর্ঘ দিনের দাবি, এফ-১৬ আধুনিক যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

বুধবার ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। খবর রয়টার্সের।

তবে অন্তত এ বছর মার্কিনিদের এ যুদ্ধবিমান পাওয়া যাবে না বলে জানিয়েছেন ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র বলেন, ইউক্রেন আগামী শরৎ ও শীতকালে যুদ্ধক্ষেত্রে মার্কিনিদের বিমান চালানোর সুযোগ পাবে না।

ইউরি বলেন, ‘এটি নিশ্চিত যে আমরা এই শরৎ ও শীতে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনকে রক্ষার সুযোগ পাব না।’

এদিকে ইউক্রেনের দাবির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমানের চালানোর ওপর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ দিয়েছেন। তবে কবে নাগাদ ইউক্রেনের এসব পাইলট নিজ দেশে এ বিমান উড়ানোর সুযোগ পাবেন সেই সময়সীমা স্পষ্ট করে বলেননি তিনি।

যুক্তরাষ্ট্র এখনই বিমান না দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত। তিনি বলেন, ‘এই বিমান নিয়ে আমাদের অনেক বড় আশা ছিল যে, এগুলো আমাদের আকাশ প্রতিরক্ষার অংশ হবে। আমরা এসব বিমান দিয়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র সন্ত্রাস থেকে নিজেদের রক্ষা করতে পারব।’

কিউএনবি/ নাহিদা /১৭.০৮.২০২৩/ বিকাল ৩.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit