বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

খাগড়াছড়িতে বঙ্গবন্ধু,র ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৪৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে  স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।মঙ্গলবার (১৫ আগস্ট ২০২৩ইং) সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে  বঙ্গবন্ধু চেতনা মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন 

ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,পার্বত্য চট্রগ্রামের সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি  রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারী বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, খাগড়াছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

দিন ব্যাপি কর্মসূচীর মধ্যে রয়েছে, আমার চোখে বঙ্গবন্ধু বিষয়ে জেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগী দের নির্মিত এক মিনিটের ভিডিও চিত্র প্রদর্শনীসহ বাদ জোহর বা সুবিধাজনক সময়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, মিলাদ ও দোয়া মাহফিল। খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে শােক সভায় প্রধান অতিথি,র বক্তব্যে  ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যদের প্রতি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এবং জাতির পিতার স্মৃতি চারণ করেন।

জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে প্রধান অতিথি  ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা  কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি,বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন কারীদের পুরস্কার ও প্রতিবন্ধী ও অসহায়দের  মাঝে চেক তুলেদেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit