সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

বান্দরবানের লামায় বন্যার্ত মানুষের পাশে ছুটে গেলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২০৪ Time View
জসীম উদ্দিন জয়নাল বিশেষ প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহদুর উশৈসিং এমপি বলেছেন, ‘বান্দরবানের মানুষের জন্য প্রয়োজন হলে দুয়ারে দুয়ারে ভিক্ষা করব তবুও কেউ অনাহারে থাকবে না।’ তিনি বলেন, ‘আমি বীর বাহাদুর না খেয়ে থাকব কিন্তু বন্যাকবলিত এলাকা বান্দরবানের লামা ও আলীকদমের কোনো মানুষকে না খেয়ে থাকতে দিব না।’ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট নির্দেশ দিয়েছেন , পার্বত্য অঞ্চলের কোনো মানুষের যেন অবহেলা না হয়। আমি সে লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠে আছি। আবেগাপ্লুত কণ্ঠে জনসমাবেশে এসব কথা বললেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সোমবার (১৪ আগস্ট ২০২৩ইং) বিকালের দিকে বান্দরবান জেলার লামা উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক বন্যা দুর্গত মানুষের হাতে নগদ ৫ হাজার টাকা ও ১০ কেজি করে চালের প্যাকেট বিতরণকলে মন্ত্রী বীর বাহাদুর ‍এসব কথা বলেন। দুর্যোগকবলিত মানুষের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে রাজনীতি করে। দুর্যোগকালে আমার শরীরটা ভালো ছিল না। তবে আমার অস্থির মনটা বন্যাকবলিত কষ্টে থাকা মানুষের কাছে ছিল। তাই বন্যা পরবর্তীতে মানুষের পাঁশে ছুটে এসেছি। লামা পৌরসভার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত ত্রাণ সহায়তা অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর সবাইকে ধৈর্যশীল হয়ে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করার আহ্বান জানান।

লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান জেলার সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit