শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

বোচাগঞ্জে অনুর্ধ্ব-১৭ ফুটবল প্রশিক্ষন ক্যাম্প এর শুভ উদ্বোধন

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ২৯১ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরেরর বোচাগঞ্জে সোমবার মাসব্যাপী অনুর্ধ্ব-১৭ ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প এর শুভ উদ্বোধন করা হয়েছে। বিকাল ৪টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম সেতাবগঞ্জ বড়মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের সার্বিক পৃষ্ঠপোষকতায় ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদার সভাপতিত্বে এছাড়াও অনুষ্ঠানে সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাবেক মেয়র মোঃ আব্দুস সবুর, মহেশপুর মিশন এর ফাদার আলমীর প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আাবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সাবেক উপজেলা উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আনোয়ার চৌধুরী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর ফুটবল কোচ তুহিন কুমার দে, প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক বরুন চন্দ্র সরকার, সদস্য সচিব মোঃ হাসিবুল হাসান হাসু সহ এলাকার ক্রীড়ামোদি ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ক্যাম্পে দুটি ভ্যানুতে মোট ৬০জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ থাকে যে, ইতি পূর্বে এ ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহন করে জাতীয় এবং ঢাকা এ ডিভিশনে অনেকে খেলার যোগ্যতা অর্জন করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit