বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ওমরাহ ও হজযাত্রীদের জন্য এবার ‘গাইডেন্স রোবট’ আনল সৌদি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত এই ‘গাইডেন্স রোবট’ উন্মোচন করেছে গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স। 

প্রতিবেদনে বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবট গ্র্যান্ড মসজিদে আসা মুসল্লিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি ফতোয়া বুঝতেও সহায়তা করবে।
 
এই রোবটের অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো একযোগে অনুবাদ করা অর্থাৎ রোবটটি বিভিন্ন ভাষায় পারদর্শী। এমনকি এই গাইডেন্স রোবটের বিশিষ্ট ধর্মীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করার সক্ষমতা রয়েছে, যারা সশরীরে উপস্থিত না হয়ে দূর থেকে মুসল্লিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আরবি, ইংরেজি, ফরাসি, রাশিয়ান এবং চীনাসহ ১১টি ভাষায় পারদর্শী এই রোবট। এছাড়াও এটি  ২১ ইঞ্চি টাচ স্ক্রিন দিয়ে সজ্জিত, যেখানে গ্র্যান্ড মসজিদে আসা মুসল্লিদের জন্য উপলব্ধ বিভিন্ন পরিষেবার তালিকা দেখা যাবে। গতিশীলতার কথা মাথায় রেখে ডিজাইন করা রোবটটির মসৃণ এবং দ্রুত চলাফেরা নিশ্চিত করতে এটিতে স্মার্ট পার্কিং সিস্টেমসহ রয়েছে চারটি চাকা।

 
সামনে ও পেছনে উচ্চ-রেজ্যুলেশনের ক্যামেরা থাকায় গাইডেন্স রোবটটি এর আশপাশের ছবি তুলতেও সক্ষম। রয়েছে উচ্চ-মানের মাইক্রোফোন এবং সাউন্ড স্পিকারও, যা নিখুঁত অডিও ট্রান্সমিশন নিশ্চিত করে। উচ্চগতির ওয়াই-ফাই নেটওয়ার্কে পরিচালিত রোবটটি দ্রুত এবং দক্ষতার সঙ্গে ডেটা ট্রান্সমিশনে সক্ষম। সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই গাইডেন্স রোবট মুসল্লিদের সহায়তা করার জন্য ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তিকে একত্রিত করার ক্ষেত্রে গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষের প্রতিশ্রুতিরই অংশ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit