শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

বক্স অফিসে ঝড় তুলেছে ‘গদর ২’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : জানা গেছে, বক্স অফিস থেকে ‘গদর ২’ আয় করেছে ৪০ কোটি রুপি। আর দ্বিতীয় দিনে তা বেড়ে হয়েছে  ৪৭.৩ কোটি। অর্থাৎ, দুদিনেই সানি দেওলের এ সিনেমা আয় করেছে ৮৭.৩ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, সপ্তাহ শেষে হয়তো তা ১২০ কোটির ঘর ছুঁবে।

মূলত, ১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্টে ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘গদর ২’। তবে এ সিনেমায়ও কেন্দ্রীয় চরিত্রে থাকছে তারা আর সাকিনা। পাকিস্তানি সেনার হাতে প্রেমঘটিত কারণে বন্দি তাদের একমাত্র ছেলে জিত্তে ওরফে চরণজিৎ। আর ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে আনতে পাশের দেশে ফের পা রাখে তারা সিং। কী হলো এর পর, তা ঘিরেই নির্মিত হয়েছে সিনেমাটি।
 
এর আগে ২০০৩ সালে বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করেছিল ‘গদর: এক প্রেম কথা’।  সানি দেওল আর আমিশা পাটেলের সিনেমাটি তখন রেকর্ড গড়েছিল। ২০ বছর পর গত ১১ আগস্ট মুক্তি পেয়েছে নতুন সিক্যুয়েল ‘গদর ২’। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit