মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম

মোংলা বন্দরে এলো বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ সামগ্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্কনিউজ : যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে কোরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এম ভি উহুইউন এইচপোই’। সোমবার সকাল ১১টায় মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে জাহাজটি নোঙ্গর করার পর দুপুর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর আমদারীকৃত ১ হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজের এসব নির্মাণ সামগ্রী খালাসের কাজও শুরু হয়। 

খালাসের পর এসব নির্মাণ সামগ্রী বার্জে করে নদীপথে নেয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ডিপোতে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে আসা জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক অ্যান্ড সন্স লিমিটেডের অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে এম ভি উহুইউন এইচপোই জাহাজটি।

সোমবার সকাল ১১টায় জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর আজ বন্দরে ভিড়েছে। জাহাজটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ১ হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজের বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী রয়েছে। দুপুর ১টা থেকে জাহাজটি থেকে পণ্য খালাসের কাজও শুরু হয়েছে। তিন থেকে চার দিনের মধ্যে জাহাজটি থেকে  সব সামগ্রী খালাসের পর বার্জে করে নদীপথে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর ডিপোতে পৌছে দেয়া হবে। 

এরআগে জাহাজে করে ভিয়েতনাম থেকে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে গত ৯ ও ২১ ফেব্রুয়ারি এম ভি জুপিটার, ৫ মার্চ এম ভি হাইডং, ১৭ মে এম ভি সান ইউনিটি এবং ৪ জুলাই এভার ভিনটেজ জাহাজ মোংলা বন্দরে আসে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit