সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

খাগড়াছড়িতে চিকিৎসা সেবা মানোন্নয়নে  হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্টিত

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১১৮ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা   আধুনিক সদর  হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।সোমবার (১৪ আগস্ট ২০২৩ইং) সকালের দিকে খাগড়াছড়ি জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যােগে খাগড়াছড়ি জেলা   আধুনিক সদর  হাসপাতাল  সম্মেলন কক্ষে  হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক  টাস্কফোর্স’র চেয়ারম্যান, প্রতিমন্ত্রী পদমর্যাদা  কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।
ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান, প্রতিমন্ত্রী পদমর্যাদা  কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি  হাসপাতাল প্রাঙ্গণে আসলে খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ ছাবের  তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি বঙ্গবন্ধু কর্ণার, হাসপাতালের ডে কেয়ার, এনসিডি কর্ণারসহ হাসপপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শণ করেন। এসময় তিনি হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবার বিষয় খোঁজ খবর নেন।এসময় পার্বত্য চট্রগ্রামের  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী,  খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শানে আলম,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের আহবায়ক পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এ জব্বার, খাগড়াছড়ি সিভিল সার্জন মোহাম্মদ ছাবের,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো:আরিফুর রহমান, খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পি সহ পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতি,র বক্তব্যে, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান, প্রতিমন্ত্রী পদমর্যাদা  কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি বলেন,   স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আমাদের অগ্রাধিকার দিতে হবে। আমরা স্ব স্ব অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে সকল সীমাবদ্ধতার মাঝেও সেবা নিশ্চিত করা যাবে। ডাক্তার-নার্স ঠিকমতো আসে কি না, কর্মস্থলে থাকে কি না সেটি দেখতে হবে। হাসপাতালের টয়লেট ও বেড ঝকঝকে থাকতে হবে আমরা যারা সদস্য আছি তারা যদি মাঝে মাঝে হাসপাতাল পরিদর্শন করি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। জনবল সঙ্কট নিরসনে আমরা কাজ করছি জানিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় প্রত্যান্ত  দুর্গম এলাকায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁছেছে। সেখানে ৩০-৩২ ধরনের বিনা মূল্যে ওষুধ পাচ্ছে রোগীরা। 

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit