সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

পুঁজিবাজারে সূচকের পতন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৪ আগস্ট) পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

 ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে সোমবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩০ দশমিক ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৫৭ দশমিক ১৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ৬ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ দশমিক ৯৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক কমেছে ১৩ দশমিক ৯৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১২৪ দশমিক ৬১ পয়েন্টে।

 
এদিন ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১১ কোটি ৭৬ লাখ টাকা।
 
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, জেমিনী সী ফুড, লাফার্জহোলসিম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স, আলিফ ইন্ডাস্ট্রিস, রূপালী লাইফ ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ ও লিগাসি ফুটওয়ার ছিল শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায়।
 
ডিএসইতে সোমবার ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯টি কোম্পানির, কমেছে ১৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ২২৩টি কোম্পানির শেয়ারের দাম।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতে সোমবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১২ কোটি ২৯ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪ কোটি ১ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৮ কোটি ২৮ লাখ টাকা।

 
তবে সিএসইতে এদিন কমেছে সব কটি সূচকের মান। সিএএসপিআই সূচক ৬৫ দশমিক ৪৫ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩৯ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৩ দশমিক ৩৫ পয়েন্টে ও ১১ হাজার ৬১ দশমিক ১৩ পয়েন্টে।
 
এ ছাড়া সিএসই-৫০ সূচক কমেছে ৩ দশমিক ৮৫ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩০২ দশমিক ৮৩ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ৩২ দশমিক ৭৪ পয়েন্ট ও সিএসআই সূচক ৩ দশমিক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৯৪ দশমিক ২৫ পয়েন্টে ও ১ হাজার ১৬৩ দশমিক ২৭ পয়েন্টে।
 
সিএসইতে ১৫১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭টির, কমেছে ৮০টি ও অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit