বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

আজকের ভাগ্যচক্র

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৬২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি রবি, সেনাপতি মঙ্গল ও প্রেমের দেবতা শুক্রের প্রভাব বিদ্যমান।  আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হবে। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

কর্ম ও ব্যবসা-বাণিজ্যে তরতাজা উন্নতি করতে থাকায় দিনটি বেশ মৌজমস্তিতে কাটবে। শত্রু ও বিরোধীপক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে। বিদেশগমনেচ্ছুদের বিদেশগমনের পথ প্রশস্ত হবে। বেগবান যান বর্জনীয়।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবার খুশিতে নাচবে। দীর্ঘদিনের হারানো বন্ধুর সাক্ষাৎ শুভ তথা ভাঙা প্রেম জোড়া লাগতে পারে। দ্রুতগতির বাহন বর্জন করুন।

মিথুন [২১ মে-২০ জুন]

পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল ও কাক্সিক্ষত স্বপ্ন পূরণ হওয়ায় দিনটি মৌজমস্তিতে কাটবে। বিদ্যার্থীদের জন্য দিনটি স্মরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী হিসেবে গণ্য হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। নিঃসন্তান দম্পতিরা শুভসংবাদ পাবেন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক বলে প্রমাণিত হবে। লটারি ফাটকা জুয়া রেস নেশাজাতীয় দ্রব্য এড়িয়ে চলুন।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। বাণিজ্যিক সফর লাভদায়ক তথা ভ্রমণকালীন বন্ধুত্ব সারা জীবনের পাথেয় হবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন। মন সুর-সংগীতের প্রতি আকৃষ্ট হবে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]

একদিকে আয়-উপার্জন কম অন্যদিকে শারীরিক অসুস্থতা সবমিলিয়ে মড়ার উপর খাঁড়ার ঘার সমান হবে। বাড়ির ইলেকট্রনিকস সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল ও যানবাহন মেরামতে শ্রম-অর্থ দুটোই ব্যয় হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

শরীর-স্বাস্থ্য বিশেষ ভালো না থাকায় কোনো কাজে মন বসবে না। একদিকে আয়-উপার্জন কম অন্যদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে অতিশয় জীর্ণ করে তুলবে। অবশ্য শ্রমিক কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

শুভাশুভ মিশ্রফল প্রদান করবে। আয় বুঝে ব্যয় করুন নচেৎ সঞ্চয়ে হাত পড়বে। গৃহসুখ বজায় রাখতে জীবনসাথির মতামতকে গুরুত্ব দিন। সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয়পরিজন কাউকেই কাছে পাওয়া যাবে না।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার সব মনোবাঞ্ছা পূরণ করবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি আকৃষ্ট থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা কঠিন হবে। রাগ জেদ আবেগ বর্জন করা সমীচীন হবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সাহায্য পাবেন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতা প্রাপ্ত হবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রবরব করবে। হারানো ধনসম্পদ সম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ খুলবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদের মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির জোয়ার বইবে। ব্যবসা-বাণিজ্যে অংশীদারদের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন নচেৎ ব্যবসা আলাদা করার উপক্রম হবে।

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit