বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন

ভারতের চন্দ্রযান-৩’র সঙ্গে পাল্লা দিচ্ছে রাশিয়ার লুনা-২৫!

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ১৪ জুলাই দুপুর ২টা ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণ করা করা হয় চন্দ্রযান-৩। যার হাত ধরে চন্দ্রপৃষ্ঠে ‘সফ্ট ল্যান্ডিং’ তথা নিরাপদ অবতরণের আশা করছে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো।

 এরপর হার্ডল রেসের ‘ব্যারিয়ার’ পেরোনোর মতো একটার পর একটা পর্ব উতরোচ্ছে চন্দ্রযান-৩। এই অভিযানে যেসব চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে অন্যতম হলো পৃথিবীর কক্ষপথ পেরিয়ে যাওয়ার ধাপটি। গত প্রায় তিন সপ্তাহ ধরে একে একে সবগুলো ধাপ পেরোনোর চেষ্টা সম্পন্ন করে গত ৫ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে চন্দ্রযান-৩। এরই মধ্যে চাঁদের ছবিও পাঠিয়েছে মহাকাশযানটি।
 
চন্দ্রযান-৩-উৎক্ষেপণ সময়ের প্রায় এক মাস পর শুক্রবার (১১ আগস্ট) ভোস্টোচনি কসমোড্রোম স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় রাশিয়ার লুনা-২৫। সফলভাবে সম্পন্ন হয় এই উৎক্ষেপণ। আপাতত এটি পৃথিবীর কক্ষপথে পাক খাচ্ছে। আগামী ১৬ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে লুনা-২৫।
 
ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, উৎক্ষেপণের প্রায় ৪০ দিন পর চাঁদের মাটিতে নামতে পারে চন্দ্রযান-৩-এর সৌরচালিত ল্যান্ডার ‘বিক্রম’। সফল হলে সেখান থেকে সৌরচালিত রোভার ‘প্রজ্ঞান’ বেরিয়ে চাঁদের মাটি ছোঁবে। ভারতের চন্দ্রযান-৩ আগামী ২৩ থেকে ২৪ আগস্টের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এদিকে প্রাথমিকভাবে জানা গেছে, আগামী ২৩ আগস্ট চাঁদে অবতরণ করতে চলেছে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫।
 
তবে দুটি চন্দ্রযান যদি একই সময়ে তথা ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে তাতে কোনো সমস্যা হবে না, এমনটাই জানিয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit