রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভূখণ্ড ব্যবহার করতে দিলেই আক্রমণ, প্রতিবেশীদের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলি বাহিনীর অভিযান নস্যাৎ করার দাবি হিজবুল্লাহর নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের বিরল ফোনালাপ বাউবির বিএমএড ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে আজকের মুসলিম বিশ্ব: মামুনুল হক পরকীয়া দ্বন্দ্বের জেরে বৃদ্ধকে কিলঘুষির ভিডিও ভাইরাল, থানায় মামলা ইরানে হামলা করে অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, চিন্তায় মিত্ররা সাইপ্রাসে এফ-১৬ বিমান মোতায়েনের সিদ্ধান্ত তুরস্কের গ্যাসের দাম বৃদ্ধি; হাতা-কড়াই-খুন্তি নিয়ে প্রতিবাদের ডাক মমতার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ

এশিয়া কাপের ধারাভাষ্যে আতহার আলীসহ থাকছেন যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১০৬ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ শুরু হবে ৩০ আগস্ট। আজ শনিবার দল ঘোষণার শেষ দিন। সবার আগেই দল ঘোষণা করেছে আয়োজক দেশ পাকিস্তান। শনিবার সকালে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এখনও স্কোয়াড ঘোষণা করেনি ভারত, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল। 

এশিয়া কাপে অংশ নিতে যাওয়া সবগুলো দলের স্কোয়াড ঘোষণার আগেই ম্যাচে কারা ধারাভাষ্য দেবেন তা জানা গেল। 

এশিয়া কাপের ধারাভাষ্যে থাকছেন ভারতের সর্বোচ্চ পাঁচ জন, পাকিস্তানের চারজন, বাংলাদেশ, শ্রীলংকা ও নিউজিল্যান্ডের একজন করে। 

ধারাভাষ্যে থাকছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার ও সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী, সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার, বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর, সাবেক তারকা অলরাউন্ডার ইরফান পাঠান ও সাবেক ক্রিকেটার দীপ দাশগুপ্ত।

ধারাভাষ্যে থাকছেন পাকিস্তানের সাবেক দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিস। বিশ্বকাপজয়ী সাবেক তারকা ক্রিকেটার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজা এবং সাবেক ক্রিকেটার বাজিদ খান।

এশিয় কাপের ধারাভাষ্যে বাংলাদেশ থেকে থাকছেন সাবেক তারকা ক্রিকেটার আতহার আলী খান। শ্রীলংকার সাবেক তারকা ক্রিকেটার রাসেল আর্নল্ড ও নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টায়ারিস। 

৩০ আগস্ট মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ থাকার কারণে এবারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফরম্যাটে। এশিয়া কাপে ১৩টি ম্যাচ হবে। ফাইনাল হবে ১৮ সেপ্টেম্বর। 

 

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit