বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সকলকে পুনর্বাসন করবে সরকার.পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৪৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন, সেনা, পুলিশ, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ, পৌর ও অন্যান্য সামাজিক সংগঠনগুলো সম্মিলিতভাবে দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সরকারি বেসরকারি অনুদান বিতরণ করছে, পাশাপাশি সমাজের অবস্থাসম্পন্ন মানুষ যার যার সাধ্যমতে বন্যা দুর্গতদের জন্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রাকৃতিক দুর্যোগের শিকার কোন দুর্গত মানুষ না খেয়ে থাকবে না। সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পর্যাপ্ত ত্রাণ বিতরণসহ দুর্গতদের সার্বিক সহযোগিতা প্রদান করছে। পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য অঞ্চলে দুর্গতদের সহযোগিতায় জেলা পরিষদের মাধ্যমে প্রত্যেক উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ কাজ অব্যাহত রেখেছে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

শনিবার (১২ আগস্ট ২০২৩ইং) দুপুরের দিকে  বান্দরবান সদর বাসস্টেশান এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন। বন্যা দুর্গতদের যাদের বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যা পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তা মেরামতসহ পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুর্গত কোন মানুষ গৃহহারা বা অন্য কোন অসুবিধার মধ্যে থাকবে না। ক্ষতিগ্রস্ত সকলকে পুনর্বাসন করবে সরকার বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অস্বচ্ছল দুর্গত মানুষদের যথাযথভাবে পুনর্বাসন ও সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি বলে জানান পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।

বান্দরবান লোকাল ট্রাক, মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে এসময় ৫শত শ্রমিককে ৫ কেজি করে চাল হাতে তুলে দেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহআলম, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী অমল কান্তি দাশ, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি মো. মুছা, মুদি ব্যবসায়ী দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশসহ বান্দরবান লোকাল ট্রাক মিনি ট্রাক মালিক সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন সদস্য এবং বিভিন্ন শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit