সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

খাগড়াছড়িতে বন্যা দুর্গত এলাকায় মানুষের মাঝে দেখা দিয়েছে  বিশুদ্ধ পানির সংকট।  

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১২১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : অবিরাম বর্ষায় ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত  রয়েছে। পানিবন্দি হয়ে আছে সহস্রাধিক  পরিবার। বন্যা দুর্গত এলাকায় মানুষের মাঝে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানির সংকট ও সে সাথে দেখা দিয়েছে পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। বন্যার পানিতে ডুবে আছে আমন ও আউশের মাঠ ও শতাধিক পুকুর। মেরুং বাজারের অসংখ্য ব্যবসা-প্রতিষ্ঠান এখনো পানির নিচে। আশ্রয়কেন্দ্রে রয়েছে শতাধিক পরিবার। মানুষের চলাচলের মাধ্যম নৌকা।

দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছেন পার্বত্য শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। সেনাবাহিনীও দুর্গত এলাকায় ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা অব্যাহত রেখেছে। দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, বন্যায় দীঘিনালায় আমনের ৪৫৩ হেক্টর ও আউশের মধ্যে ২৮ হেক্টর জমি ক্ষতি হয়েছে। এছাড়া ১৮ হেক্টর বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। উপজেলায় দেড় হাজার কৃষক ক্ষতির শিকার হয়েছেন। দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম জানান, বন্যা দুর্গত মানুষের সহায়তায় ১৫ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান জানান, কয়েক দিনের টানা বৃষ্টিপাতে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক বিভাগের আওতাধীন বিভিন্ন সড়ক কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে দীঘিনালা, বাঘাইহাট-মারিশ্যা সড়কের বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এছাড়াও পানিতে তলিয়ে সড়ক নষ্ট হয়েছে। প্রাথমিকভাবে মোবাইল টিমের মাধ্যমে সচল রাখার চেষ্টা করা হয়েছে। এখনো পর্যন্ত পুরোপুরি ক্ষয়ক্ষতি পরিমাণ নিরুপণ করা যায় নি। দীঘিনালা সেনা জোনের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর নাফিজ পিএসসি বলেন, ‌‌”যতদিন বন্যা পরিস্থিতির উন্নতি না হয় ততদিন সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যায়ক্রমে ত্রাণ ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit