বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

শরীয়তপুর সদর হাসপাতাল থেকে তিন দালাল গ্রেফতার

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩৪৪ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর হাসপাতালে দালালের দৌরাত্ব বেড়েই চলছে। দালালের খপ্পরে পড়ে রোগীরাও হচ্ছে সর্বশান্ত। এমন অভিযোগের ভিত্তিতে ৮ আগস্ট মঙ্গলবার দুপুরে হাসপাতালে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিন দালাল গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড দেওয়া হয়। গ্রেফতারকৃতরা হলেন বোরহান (২২), শাহ আলম (৪০) ও হামিদুল (২০)।

শরীয়য়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দেবনাথ বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শরীয়তপুর সদর হাসপাতালে পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে তিন দালাল গ্রেফতার হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের ১৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তিনি আরো বলেন, এই দালালচক্র রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। সদর হাসপাতাল দালামুক্তকরণে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সদর হাসপাতালের কতিপয় স্টাফ জানায়, ডাক্তারদের আশ্রয়-প্রশ্রয়ে দালালদের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। প্রতি ডাক্তারের সাথে ৫ থেকে ৭ জন ব্যক্তিগত সহকারী নিয়োগ দিয়ে থাকেন। তাদের মাধ্যমেই বিভিন্ন ক্লিনিকে রোগী পাঠান ডাক্তাররা। দালালদের জরিমানা করলে ডাক্তাররা সেই টাকা পরিশোধ করে দেয়। পরবর্তীতে দালালরা আরো বেশী বেপরোয়া হয়ে যায়। দালালদের শাস্তি দিলে ভয় পেত।

 

 

কিউএনবি/আয়শা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit