শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ফুলবাড়ীতে জমি জমার বিরোধকে কেন্দ্র করে মারপিঠ থানায় মামলা দায়ের

মোঃ আফজাল হোসেন,ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৩১ Time View

মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে জমি জমার বিরোধকে কেন্দ্র করে দু-পক্ষের মারপিঠ থানায় মামলা দায়ের। ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ইউপির লালপুর গ্রামের মূত: আমেল উদ্দিন মন্ডল এর পুত্র মো: আবু তাহের মন্ডল এর গত ০৫/০৮/২০২৩ ইং তারিখে ফুলবাড়ি থানায় দায়ের কৃত মামলা সূত্রে জানা যায় গত ০৫/০৮/২০২৩ ইং তারিখে সকাল ৭ টায় একই গ্রামের প্রতিপক্ষ মৃত: জামাল উদ্দিনে পুত্র মো: আনোয়ার হোসেন চৌধুরী কিসমতপুর লালপুর মৌজার খতিয়ার নং ৭১ দাগ নং ১২ জমির পরিমাণ ১.৫০ শতক জমি নিজ দাবি করে।

এই ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার তারা দলবদ্ধ হয়ে বাশেঁর লাঠিসোটা, রড, ছোরা নিয়ে আবুতাহের মন্ডলের বাড়ির সামলে এসে হুমকি প্রদান করেন এবং মারপিঠ করেন। এতে প্রতিপক্ষদের হামলায় আবুতাহের মন্ডলের পুত্র মো: সজল ইসলাম (২৭) কে বেদম মারপিঠ করে এতে সজল ইসলাম গুরুতর আহত হন। আহত অবস্থায় এই দিনে তাকে ফুলবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। বর্তমান সজল ইসলাম চিকিৎসাধিন রয়েছেন। জমির মালিক আবুতাহের মন্ডল ও তার ভাই আবুল খায়ের পিতার পৈত্রিক সূত্রে এই জমি চাষাবাদ করে দীর্ঘদিন ভোগ দখল করে আসছেন। আবুতাহের জানান প্রতিপক্ষ মো: আনোয়ার হোসেন চৌধুরী ১৯৬৯ সালের একটি জাল দলিল সৃ্িষ্ট করে ২০২২ সালে তার স্ত্রী রেহেনা বেগমের নামে খারিজের জন্য আবেদন করলে তহশিল অফিস মারফত জানতে পারে, উক্ত জমিটি প্রতিপক্ষ খারিজ করার জন্য ষড়যন্ত্র করছে। এই বিষয়ে, জিজ্ঞাসা করতে গেলে প্রতিপক্ষ আনোয়ার হোসেন মন্ডল তার পরিবারকে নানাভাবে হুমকি প্রদান করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে গত শনিবার দুপক্ষের মধ্যে মারপীটের ঘটনা ঘটে। এই ঘটনায় মোঃ আবু তাহের মন্ডল পাঁচ জনকে আসামী করে গত ০৫/০৮/২০২৩ইং তরিখে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন, যাহার মামলা নং- ০৪। আবু তাহের মন্ডল প্রকৃতঘটনা তদন্ত করে আইনপ্রয়োগকারী সংস্থার কাছে ন্যায় বিচারের দাবি করেছে।

কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit