শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মাটিরাঙ্গাতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৩১৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও অনুদানের চেক  বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ আগষ্ট ২০২৩ইং)সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর  আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক এর সঞ্চালনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন,  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।
এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো.জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী,মাটিরাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো.শাহ আলম, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,  মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা রেঞ্জকর্মকর্তা মো.আতাউর রহমান দিপু,  মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ন কবির পাটোয়ারি, মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী উপজেলার  ৪ জন দুস্থ নারীকে সেলাই মেশিন এবং চার জনকে  অনুদানের চেক  তুলেদেন।

কিউএনবি/অনিমা/৮ অগাস্ট ২০২৩,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit