বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুদকের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক শেষ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক কোনো বিষয়ে আলাপ হয়নি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, দুদকের আইন–কানুন সম্পর্কে জানতে মার্কিন প্রতিনিধিদল বৈঠক করেছে। রবিবার (৬ আগস্ট) বিকেলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক, দুর্নীতি দমনবিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউর নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এক বিফ্রিংয়ে এসব কথা জানান মাহবুব হোসেন।

এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে রিচার্ড নেফিউর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধিদল দুদকের প্রধান কার্যালয়ে আসে। পরে প্রতিনিধিদলটি দুদক সচিবের কক্ষে বৈঠক করেন। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের উপদেষ্টা পর্যায়ের কাজ হচ্ছে অর্থ পাচার রোধ ও দুর্নীতি দমন করা। গত বছর বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়কের দায়িত্ব গ্রহণের পর বিশ্বের বিভিন্ন অঞ্চল সফরে করেন রিচার্ড নেফিউ। দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে বাংলাদেশও এর অন্তর্ভুক্ত রয়েছে।

দুদক সচিব ব্রিফিংয়ে বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। দুদকের কর্মপ্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছে।’অর্থপাচার রোধে যুক্তরাষ্ট্রের কোনো সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে কিনা—জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, এ বিষয়ে কোনো কথা হয়নি। আসন্ন জাতীয় নির্বাচন বা সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে দেশের রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এসবের সঙ্গে আজকের বৈঠকের কোনো যোগসূত্র রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন বা রাজনীতির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলাপ হয়নি। হওয়ার কথাও নয়।’

এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন জানান, উচ্চ আদালতের কাছ থেকে এস আলম গ্রুপের অনুসন্ধানের বিষয়ে এখনও আদেশ হাতে আসেনি। যেহেতু আদালত নির্দেশ দিয়েছেন, আদেশ হাতে পেলে দুদক নির্দেশনা অনুযায়ী কাজ করবে।

 

 

কিউএনবি/আয়শা/৬ অগাস্ট ২০২৩,/রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit