শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে এক ইসরায়েলি পুলিশ নিহত হয়েছে। শনিবার তেলআবিবে এই ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশের পাল্টা গুলিতে পরে ওই বন্দুকধারীও নিহত হয়।

জেরুজালেম পোস্টের খবর অনুসারে, নিহত ইসরায়েলি পুলিশের নাম চেন আমির। তিনি তেল আবিব শহরে ইন্সপেক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন। তার তিনটি কন্যা রয়েছে।

খবরে বলা হয়েছে, সহকর্মীর সঙ্গে ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আমির মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। হঠাৎ সন্দেহভাজন একজনকে জনপ্রিয় একটি মলের সামনে দেখেন। ওই মলে অনেক ক্যাফে এবং রেস্টুরেন্ট রয়েছে। পুলিশ সন্দেহভাজন ফিলিস্তিনি যুবকের দিকে এগিয়ে যায়। তাকে কিছু জিজ্ঞাসা করা হলেও তিনি উত্তর দেননি। তারা (ইসরায়েলি দুই পুলিশ কর্মকর্তা) মোটরসাইকেল থামিয়ে নামছিলেন। এমন মুহূর্তে ফিলিস্তিনি যুবক হাতে থাকা বন্দুক তুলে গুলি চালান। ইসরায়েলি পুলিশ কর্মকর্তা আমিরের মাথায় গুলি লাগে যাতে তিনি মারাত্মক আহত হন। তাকে হাসপাতালে নেওয়া সেখানে তার মৃত্যু হয়।

অন্যদিকে ঘটনার সময় উপস্থিত ইসরায়েলি আরেক পুলিশ কর্মকর্তার গুলিতে ওই বন্দুকধারী নিহত হন।

নিহত ফিলিস্তিনি যুবকের নাম কামাল আবু আহমেদ। ২২ বছর বয়সী এই যুবক দখলকৃত জেনিনের বাসিন্দা ছিলেন। তিনি ফিলিস্তিনি ইসলামি জিহাদের সদস্য ছিলেন।  ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে একটি চিরকুট পেয়েছে যাতে ফিলিস্তিনি যুবক শহীদ হওয়ার আকাঙক্ষার কথা লিখে গেছেন। 

ইসরায়েলি আইন-শৃঙ্খলা বাহিনী যাচাই করে দেখছে, ফিলিস্তিনি ওই যুবক তেল আবিবে কিভাবে প্রবেশ করল। 

এদিকে হামাস এই ঘটনার প্রশংসা করে বলেছে, এটা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের ফলাফল।

কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit