শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ওমান থেকে দেশে ফিরেছেন সেই নারী এমপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : ওমানে ১২ ঘণ্টা থানায় আটক থাকার পর মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার সনি দেশে ফিরেছেন।

শনিবার বিকালে ওমান এয়ারের একটি ফ্লাইটে মেয়েকে নিয়ে ঢাকায় ফেরেন তিনি।

এর আগে শনিবার সকালে মাস্কাট বিমানবন্দরে দলীয় সমর্থক প্রবাসী সংগঠকরা তাকে বিদায় জানান। ঢাকা এবং ওমানপ্রবাসী সংগঠক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

গত ৩১ জুলাই মেয়েকে নিয়ে ৬ দিনের ব্যক্তিগত সফরে ওমান যান এমপি সনি। ১ আগস্ট দেশটির রাজধানী মাস্কাটের রুই এলাকার ‘হাফা হাউস হোটেলে’ তাকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে রয়্যাল ওমান পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। 

শুধু তিনি নন, সংবর্ধনা অনুষ্ঠান থেকে তাকেসহ ১৮ জনকে আটক করে ওমান রয়্যাল পুলিশ। এর ১২ ঘণ্টা পর বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ ও মুচলেকায় ছাড়া পান তিনি। পর্যায়ক্রমে বাকিরাও ছাড়া পান।

গণমাধ্যমের কাছে সংসদ সদস্য সনি দাবি করেন, ‘পুলিশ গিয়ে সভা বন্ধ করে দেয়, তবে আটকের বিষয়টি সত্য নয়। আয়োজকদের ছাড়াতেই থানায় অবস্থান আমার।’

এ দিকে সংসদ সদস্য সনির আটকের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়, ‘এ ঘটনা দেশের জন্য বিব্রতকর’।

কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/দুপুর ১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit