শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

৩৫ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২০৯ Time View

ডেস্ক নিউজ : ২০২৩-২৪ অর্থ বছরে দেশে কার্যরত তফসিলি ব্যাংকগুলোর জন্য ৩৫ হাজার কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গত অর্থ বছরের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি।  

আজ রবিবার সকালে বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে ব্যাংকের ডেপুটি গর্ভনর একেএম সাজেদুর রহমান খান। 

বাংলাদেশ ব্যাংক সুত্র জানায়, গত ২০২২-২৩ অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের কৃষি ঋণ বিতরণ ১৩ দশমিক ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। গত অর্থবছর কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৮১১ কোটি টাকা নির্ধারণ করা হলে ব্যাংকগুলো বিতরণ করেছিল ৩২ হাজার ৮২৯ কোটি ৮৯ লাখ টাকা।

চলতি অর্থ বছরে স্থানীয় বেসরকারি ব্যাংকগুলোকে নির্ধারিত লক্ষ্যমাত্রার কম করে হলেও ৫০ শতাংশ কৃষি ও পল্লী ঋণ নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে বিতরণ করতে হবে। একই সঙ্গে লক্ষ্যমাত্রার ৬০ শতাংশ শস্য ও ফসল খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ১৫ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে।

কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit