শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ইউক্রেনের বিমান কোম্পানিতে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া এবার ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বিমান কোম্পানির ওপর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কৃষ্ণ সাগরে একটি তেলবাহী জাহাজে ইউক্রেন সমুদ্রভিত্তিক ড্রোন দিয়ে হামলা চালানোর একদিন পর রাশিয়া এই পাল্টা হামলা চালালো বলে জানা গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-সহ অন্য কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সেনারা কিঞ্জাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায়। যে বিমান কোম্পানির ওপর হামলা চালানো হয়েছে তাদের কারখানা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় খেমেলনস্কি এলাকায় অবস্থিত।

জেলেনস্কি বলেন, বিমান ও হেলিকপ্টারের ইঞ্জিন উৎপাদনকারী মোটর সিচ কোম্পানির ওপর হামলা হয়েছে। গত নভেম্বরে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই কোম্পানিকে তাদের অধীনে নিয়ে নেয়।

শুক্রবার ইউক্রেনের একটি সমুদ্রভিত্তিক ড্রোন রাশিয়ার তেলবাহী একটি জাহাজে হামলা চালায়। এর একদিন পর রাশিয়া পাল্টা হামলা চালালো। ওই জাহাজে করে রাশিয়ার সেনাদের জন্য জ্বালানি তেল নেয়া হচ্ছিল।

ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার তেলবাহী জাহাজটিকে উড়িয়ে দিয়েছে তবে মস্কো বলছে, ড্রোন হামলায় জাহাজের বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এমনকি জাহাজ থেকে সমুদ্রে তেলও ছড়িয়ে পড়েনি। 

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/৬ অগাস্ট ২০২৩,/দুপুর ১২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit