শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

জাস্টিন ট্রুডোর আবেদনে সাড়া দিলেন টেইলর সুইফট!

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুরোধ রাখলেন বিশ্বনন্দিত পপতারকা টেইলর সুইফট। তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আবেদনে সাড়া দিয়ে নিজের চলমান ইরাস ওয়ার্ল্ড ট্যুরে টরন্টোকে অন্তর্ভুক্ত করেছেন। খবর হিন্দুস্তান টাইমস ও ইউএস ইউকলির।

প্রধানমন্ত্রীর এমন আবেদন ভক্তদের এবং সুইফটের দৃষ্টি আকর্ষণ করেছিল। তাই অবশেষে নিজের সফরসূচিতে কানাডাকে অন্তর্ভুক্ত করলেন সুইফট। জানা গেছে, সুইফটের টরন্টো সফরের তারিখগুলো ২০২৪ সালের নভেম্বরের জন্য নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহ থেকে টিকিট বিক্রি হতে চলেছে৷ সুইফট সামাজিক মাধ্যমে কানাডাভক্তদের জন্য এই সুসংবাদটি শেয়ার করেছেন।

২০২৪ সালের ১৪-১৬ নভেম্বর এবং ২১-২৩ নভেম্বর পর্যন্ত টরন্টোতে সুইফটের পারফরম্যান্সের জন্য কানাডিয়ান ভক্তরা প্রস্তুতি নিতে পারেন বলে জানিয়েছেন সুইফট। ২০১৮ সালের রেপুটেশন ট্যুরের পর দীর্ঘ ৫ বছরে কানাডায় এটি সুইফটের প্রথম সফর হতে যাচ্ছে। উল্লেখযোগ্যভাবে তিনি হবেন প্রথম নারী শিল্পী, যিনি টরন্টোর বিখ্যাত রজার্স সেন্টারে ছয়টি শো করবেন।

 

 

কিউএনবি/আয়শা/৫ অগাস্ট ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit