মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

মাটিরাঙ্গাতে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১০৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ট বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি,র মাটিরাঙ্গায় আলোচনা সভা ও স্মৃতিচারণ  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ আগস্ট ২০২৩ইং ) সকাল ১১ টার দিকে  মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে  স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্ম বার্ষিকীতে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে  ফ্রিডম স্কোয়ারে শেখ কামালের প্রতিকৃতিতে প্রথমে  পুষ্পস্তবক অর্পণ করেন মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দরা। 

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী,  মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী,মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)  ডা.মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো.ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা,মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো.আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.হুমায়ুন পাটোয়ারি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোহতাছিম বিল্লাহ, মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো:আতাউর রহমান,  বীর মুক্তিযোদ্ধা মো.আবুল হাশেম, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী বলেন,স্বাধীনতার মহান স্থপতি  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। একজন ক্রীড়া সংগঠক ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন শেখ কামাল।১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে যোগদান করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।  শেখ কামাল ঢাকা থিয়েটার এবং লোকগানের মিউজিক্যাল ব্যান্ড দল স্পন্দন শিল্প গোষ্ঠীরও একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit