শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

খাগড়াছড়িতে চার সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট’র সাড়ে তিন লক্ষ টাকার চেক প্রদান।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২০৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান হিসেবে খাগড়াছড়ির চার সাংবাদিক কে  সাড়ে তিন লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩আগষ্ট ২০২৩ইং) দুপুরের দিকে  ‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইজে)’ কার্যালয়ে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে খাগড়াছড়ির চার সাংবাদিক কে  সাড়ে তিন লক্ষ টাকার চেক প্রদান অনুষ্ঠানে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি  জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

চেক বিতরণ অনুষ্টানে কেইউজে’র সহ-সভাপতি মো. দুলাল হোসেন’র সঞ্চালনায়  স্বাগত বক্তব্য রাখেন কেইউজে’র সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান। অনুদান প্রাপ্তদের মধ্য থেকে বক্তব্য রাখেন  বাংলাভিশন’র জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল। বক্তারা বলেন, দেশের সাংবাদিকদের কল্যাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর অবদান অনস্বীকার্য। এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বাংলাভিশন প্রতিনিধি এইচ এম প্রফুল্লকে এক লক্ষ টাকা, একাত্তর টিভি’র রূপায়ন তালুকদারকে পঞ্চাশ হাজার টাকা এবং দৈনিক ইত্তেফাক’র মহালছড়ি উপজেলা প্রতিনিধি মিল্টন চাকমাকে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন। এর আগে গুরুতর অসুস্থতা বিবেচনায় দৈনিক দিনকাল’র প্রতিনিধি নুরুল আলমকে দেড় লক্ষ টাকার আগাম চেক সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’র প্রধান কার্যালয় থেকে প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত খাগড়াছড়ি জেলার ১৫ জনের অধিক সাংবাদিককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ থেকে অনুদান প্রদান করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit