শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় এর বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৭৮ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের সেতাবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় ও অফিস সহকারী মোঃ সাবেদ আলী চাকুরী হতে অবসর গ্রহণ করায় বৃহস্পতিবার তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। সকাল ১১টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারী আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সায়েদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।

আমন্ত্রিত অতিথি ছিলেন যথাক্রমে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা চৌধুরী. উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, দিনাজপুর জেলা পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব প্রমুখ। এসময় বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য থাকে যে, বিশ^ নাথ রায় ১৯৮৯ সালে এই বিদ্যালয়ে ১ম সহকারী ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেন।

এর পর ২০১৫ সালের পহেলা জানুয়ারী তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ৯বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে তিনার অক্লান্ত পরিশ্রমে এবং নৌপরিবহন সমন্ত্রণালয়ের মানণীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি’র সার্বিক সহযোগিতায় বিদ্যালয়টি সরকারী করণের পাশাপাশি, বিদ্যালয়ে একাডেমিক ভবন নির্মাণ, ডিজিটাল ল্যাব, ডিজিটাল লাইব্রেরী, ক্লাসে ক্লাসে ডিজিটাল বোর্ড স্থাপন সহ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit