বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

এসএসসি  পরীক্ষায় জিপিএ-৫  প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৬১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এসএসসি, সমমান পরীক্ষায় জিপিএ-৫  প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের উদ্যােগে  সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২আগষ্ট ২০২৩ইং) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যােগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলায় এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫  প্রাপ্ত কৃতা শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মো:মোতাছিম বিল্লাহ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্টানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,র  সভাপতিত্বে বক্তব্য রাখেন  মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা  মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো.নুরুল ইসলাম,   মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো:হাবিবুর রহমান, গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল হুদা  , তাইন্দং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রেজাউল করিম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ২জন,   মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজের ৪জন, গোমতি বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ২জন,তাইন্দং উচ্চ বিদ্যালয়ের   ১ জন,সহ উপজেলায়  মোট ৯জন জিপিএ-৫ পেয়েছে। উল্লেখ্য, এবারের উপজেলায় ১১টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১৬২৮ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১১২৯ জন। শতকরা পাশের হার ৬৯.৩৪%, মোট জিপিএ-৫ পেয়েছে ৯ জন।উপজেলায় ২টি ভোকেশনালে ১১৪জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৮জন জিপিএ-৫ পেয়েছে -৪জন

আলোচনা সভা শেষে  এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত  কৃতি শিক্ষার্থীদের ত্রুেষ্ট উপহার সামগ্রী তুলেদেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit